বিষয়বস্তুতে চলুন

আব্দে সালেহ

wikishia থেকে

আব্দে সালেহ (আরবি: العبد الصالح); তথা সৎকর্মশীল বান্দা; পবিত্র কুরআনের একটি পরিভাষা যা কিছু কিছু ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। শিয়া ও সুন্নি বিভিন্ন সূত্রে ইমাম কাযিম (আ.) -কে অত্যধিক ইবাদতের কারণে ‘আব্দে সালেহ’ তথা আল্লাহর সৎকর্মশীল বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কুরআনে এ পরিভাষাটি বহুবচন রূপে (عبادک الصالحین) এসেছে[১] এবং মহান আল্লাহ্ পবিত্র কুরআনে হজরত নূহ ও হজরত লূত (আলাইহিমাস সালাম)-কে সৎকর্মশীল বান্দা হিসেবে উল্লেখ করেছেন।[২] অপর এক রেওয়ায়েতে যুলকারনাইনকেও আব্দে সালেহ উপাধিতে স্মরণ করা হয়েছে।[৩]

শিয়া ও সুন্নি বিভিন্ন সূত্রে ইমাম কাযিম (আ.)-কে অত্যধিক ইবাদতের কারণে আব্দে সালেহ হিসেবে উল্লেখ করা হয়েছে।[৪] তার থেকে বর্ণিত কিছু কিছু রেওয়ায়েতের সনদেও তার নামের পরিবর্তে এ উপাধি উল্লেখিত হয়েছে।[৫]

ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত হজরত আব্বাস ইবনে আলী (আ.)-এর যেয়ারত নামাতেও তাকে আব্দে সালেহ বলা হয়েছে।[৬] একইভাবে মুসলিম ইবনে আকীল[৭] ও হানী ইবনে উরওয়ার[৮] যেয়ারত নামাতে তাদের দু’জনকে "আব্দে সালেহ" উপাধি ধরে স্মরণ করা হয়েছে। নামাজের সালামেও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের প্রতি সালাম প্রেরণ করা হয়।[৯]

তথ্যসূত্র

  1. ↑ সূরা নামল, আয়াত-১৯
  2. ↑ সূরা তাহরিম, আয়াত-১০
  3. ↑ মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ১২, পৃঃ ১৯৯, আইয়াশি, তাফসির, ১৩৮০ হিঃ, খন্ডঃ ২, পৃঃ ৩৪৩
  4. ↑ বাগদাদি, তারিখে বাগদাদ, ১৪১৭ হিঃ, খন্ডঃ ১৩, পৃঃ ২৯, ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দ্বারে সাদের, খন্ডঃ ২, পৃঃ ৪১৪
  5. ↑ উদাহরণস্বরূপঃ কুলাইনি, আল-কাফি, ১৪০৭ হিঃ, খন্ডঃ ১, পৃঃ ১৭৭, ৫৩৯, খন্ডঃ ৩, পৃঃ ৫৯, ১০৯, খন্ডঃ ৪, পৃঃ ৪১২, ৭২
  6. ↑ ইবনে কুলাভাই, কামেলুয যিয়ারাত, ১৩৫৬ সৌরবর্ষ, পৃঃ ২৫৭, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৮, পৃঃ ২৭৭
  7. ↑ ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হিঃ, পৃঃ ১৭৮, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৭, পৃঃ ৪২৮
  8. ↑ ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হিঃ, পৃঃ ১৮০, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৭, পৃঃ ৪২৮
  9. ↑ ইমাম খোমাইনী ও অন্যরা, রেসালেয়ে তাওযিহুল মাসা’য়েল(মারা’জেয়), দাফতারে ইন্তেশারাতে ইসলামী, খন্ডঃ ১, পৃঃ ৫৯৮

গ্রন্থপঞ্জি

  • ইবনে কুলাভাই, জাফার ইবনে মোহাম্মাদ, কামেলুয যিয়ারাত, তাসহিয়ে আব্দুল হুসাইন আমিনী, নাজাফ, দ্বারুল মোরতাযাভিয়ে, ১৩৫৬ সৌরবর্ষ।
  • ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, তাসহিয়ে জাওয়াদ কায়্যুমি ইস্ফাহানি, কোম, দাফতারে ইন্তেশারাতে ইসলামি(হাউযা ইলমিয়্যা কোম এর জামেয়ে মুদাররেসিনের অধিভুক্ত প্রকাশনা), ১৪১৯ হিঃ।
  • ইমাম খোমাইনী, রুহুল্লাহ ও অন্যান্য মারজাগণ, রেসালেয়ে তাওযিহুল মাসায়েল(মারজাগণ), সংকলকঃ সাইয়েদ মোহাম্মাদ হাসান বানি হাশেমী খোমাইনী ও এহসান উসুলী, কোম, দাফতারে ইন্তেশারাতে ইসলামী, (বী,তা)।
  • বাগদাদী, খাতিব, তারিখে বাগদাদ,বেইরুত, দ্বারুল কুতুবুল ইলমিয়্যা, ১৪১৭ হিঃ।
  • আইয়াশি, মোহাম্মাদ ইবনে মাসুদ, তাফসিরে আল-আয়্যাশি, তাসহিয়ে সাইয়েদ হাশেম রাসুলি মাহাল্লাতি, তেহরান, আল-মাতবাআতুল ইলমিয়্যা, ১৩৮০ হিঃ।
  • কুলাইনি, মোহাম্মাদ ইবনে ইয়াকুব, আল-কাফি, তাসহিয়ে আলি আকবর গাফফারি ও মোহাম্মাদ আখুন্দি, তেহরান, দ্বারুল কুতুবুল ইসলামিয়্যা, ১৪০৭ হিঃ।
  • মাজলিসি, মোহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, বেইরুত, দ্বারু এহ্ইয়্যা-উত-তুরাস আল-আরাবী, ১৪০৩ হিঃ।
  • ইয়াকুবী, আহমাদ ইবনে আবি ইয়াকুব, তারিখুল ইয়াকুবী, বেইরুত, দ্বারে সাদের (বী, তা)।