বিষয়বস্তুতে চলুন

জাওয়াদুল আইম্মাহ (উপাধি)

wikishia থেকে
নিবন্ধটি ইমাম জাওয়াদ (আ.)-এর উপাধি সম্পর্কে। ৯ম ইমামের বিষয়ে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম মুহাম্মাদ তাকী (আ.)।

জাওয়াদুল আইম্মাহ বা জাওয়াদ (আরবী: جواد الائمه বা جواد); আহলে বাইত (আ.)-এর মাযহাবের ৯ম ইমাম হযরত মুহাম্মাদ তাকী[১] (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধিগুলোর একটি। জাওয়াদ শব্দের অর্থ হল দানশীলতা, উদারতা ও মহানুভবতা।[২] বর্ণিত হয়েছে যে, দানশীলতা, মহানুভবতা ও উদারতায় বিশেষ খ্যাতি ছিল ৯ম ইমামের, এ কারণে তাকে জাওয়াদ বলা হয়।[৩]

তারিখে তাশায়্যু’র বিশিষ্ট গবেষক বাকের শারিফ কারাশী তার হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) গ্রন্থে লিখেছেন, মানুষের মাঝে ব্যাপক দান এবং কল্যাণকর কাজের জন্য তাকে জাওয়াদ উপাধি প্রদান করা হয়।[৪] উদারতা ও দানশীলতায় তিনি ছিলেন অনন্য।[৫]

আরও দেখুন

  • ইমাম মুহাম্মাদ তাকী’র (আ.) উপনাম ও উপাধিসমূহের তালিকা
  • তাকী (উপাধি)

তথ্যসূত্র

  1. ↑ শুস্তারী, আহকাকুল হাক, ১৪০৯ হি. খণ্ড ২৯, পৃ. ৭
  2. ↑ ফিরুয আবাদী, আল-কামুসুল মুহিত, খণ্ড ৪, পৃ. ৩৪১
  3. ↑ যাহাবি, তারিখুল ইসলাম, ১৪০৭ হি., খণ্ড ১৫, পৃ. ৩৮৫
  4. ↑ কারাশী, হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ(আ.), ১৪১৮ হি.,পৃ. ২৩
  5. ↑ খাঞ্জি ইস্পাহানী, ওয়াসিলাতুল খাদেম, ১৩৭৫ সৌরবর্ষ, পৃ. ২৫৩

গ্রন্থপঞ্জি

  • খানজি, ফযলুল্লাহ রুজবাহান, ওয়াসিলাতুল খাদিম ইলাল মাখদুম দার শারহে চহারদাহ মাসুম(আ.), কোম, আনসারিয়ান, ১৩৭৫ সৌরবর্ষ।
  • যাহাবী, তারিখুল ইসলাম, গবেষণা: ওমর আবদ আল-সালাম তাদমারি, বৈরুত, দারুল কিতাব আল-আরাবি, ১৪০৭ হি.।
  • ফিরোজ অবাদী, মুহাম্মদ ইবনে ইয়াকুব, আল-কামুসুল মুহিত, বিনা, বিজা।
  • কারাশি, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুহাম্মাদ আল-জাওয়াদ (আ.),নাশরে আমির, ১৪১৮ হি.।