বিষয়বস্তুতে চলুন

মাসউদ বিন হাজ্জাজ তাইমি

wikishia থেকে
মাসউদ বিন হাজ্জাজ তাইমি
পুরো নামমাসউদ বিন হাজ্জাজ তাইমি
বসবাসের স্থানকুফা
বংশ/গোত্রবনি তাইম
যেভাবে শহীদ হয়আশুরার দিন, কারবালা
দাফনইমাম হুসাইনের (আ.) রওযায়
প্রসিদ্ধির কারণকারবালার শহিদদের অন্তর্ভুক্তি

মাসউদ বিন হাজ্জাজ তাইমি (আরবি: مسعود بن الحجاج التيمي) হচ্ছেন ইমাম হুসাইন (আ.)-এর অন্যতম সহযোগি[১] এবং কারবালার শহীদ।[২]

সামাভি তার এবছারুল আইন গ্রন্থে মাসুদ বিন হাজ্জাজ এবং তার সন্তান আব্দুর রহমানকে কুফার প্রসিদ্ধ একজন শিয়া ও বীর হিসেবে পরিচয় করিয়েছেন।[৩] তার মতে, মাসউদ বিন হাজ্জাজ তার সন্তানসহ উমর ইবনে সা’দের সাথে কুফা হতে কারবালার উদ্দেশ্যে বের হন।[৪] বলা হয়, মুহাররমের সাত তারিখে তিনি ইমাম হুসাইন (আ.)-এর দলে যোগদান করেন[৫] এবং ইমামের সাথে থেকেই তিনি আশুরার দিনে প্রথম হামলায় শাহাদাতবরণ করেন।[৬] শহীদ হওয়ার সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।[৭]

হাজ্জাজ বিন মাসউদ ছিলেন বনি তাইম গোত্রের।[৮] ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারাত-এ রাজাবিয়া এবং যিয়ারাত-এ আশ-শোহাদা[৯] তাকে সালাম দেওয়া হয়েছে।

তথ্যসূত্র

  1. ↑ তুসি, রিজালুত তুসি, ১৩৭৩ ফার্সি সন, পৃ. ১০৫।
  2. ↑ ইবনে যুবায়ের কুফি, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), ১৪০৬ হি., পৃ. ১৫৪।
  3. ↑ সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
  4. ↑ সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
  5. ↑ হুসাইনি, যাখিরাতুদ দারিন, যামযাম হেদায়াত, পৃ. ৪১৭।
  6. ↑ ইবনে শাহরে আশুব, মানাকিব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ১১৩; সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৪।
  7. ↑ সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৬।
  8. ↑ সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৫।
  9. ↑ ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হি., পৃ. ৪৯৪।

গ্রন্থপঞ্জি

  • ইবনে যুবায়ের কুফি, ফাযিল, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ রেযা হুসাইনি জাল্লালি, কোম, মুআসসেসেয়ে আলুল বাইত, ১৪০৬ হি.।
  • ইবনে শাহরে আশুব, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, প্রথম সংস্করণ, ১৩৭৯ হি.।
  • ইবনে মাশহাদি, মুহাম্মাদ বিন জা’ফার, আল-মাযারুল কাবির, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মোদাররেসিন), প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • হুসাইনি হায়েরি, আব্দুল মাজিদ, যাখিরাতুদ দারিন ফিমা ইয়াতাআল্লাকু বি মাসায়িবিল হুসাইন (আ.) ওয়া আসহাবিহি, কোম, যামযাম হেদায়াত, তারিখ অজ্ঞাত।
  • সামাভি, মুহাম্মাদ ইবনে তাহির, এবছারুল আইন ফি আনসারিল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ জা’ফার তাবাসি, কোম, মারকাযুদ দেরাসাত আল-ইসলামিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • সাঙ্গারি, মুহাম্মাদ রেযা, আয়নে দারানে আফতাব, তেহরান, সাযমানে তাবলীগাতে ইসলামী শেরকাতে চপ ওয়া নাশরে বাইনুল মেলাল, ১৩৯০ ফার্সি সন।
  • আল-ইকবালু বিল আ’মালিল হাসানাতি ফিমা ইয়া’মালু মাররাতান ফিস সানাতি, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, দ্বিতীয় সংস্করণ, ১৪০৯ হি.।
  • তুসি, মুহাম্মাদ ইবনে হাসান, রিজালুত তুসি, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মুদাররেসিন), তৃতীয় সংস্করণ, ১৩৭৩ ফার্সি সন।